খুব সহজে আপনার কম্পিউটারে পার্টিশন দিন। কোন সফটওয়্যার ছাড়া। (লিখিত টিউটোরিয়াল)

খুব সহজে আপনার কম্পিউটারে পার্টিশন দিন। কোন সফটওয়্যার ছাড়া। (লিখিত টিউটোরিয়াল)

আমাদের কম্পিউটারের হার্ডডিস্কে নরমালী ৩-৪টি পার্টিশন দেওয়া থাকে। অনেক সময় আমাদের প্রয়োজনের তাগিদে আরও ১-২ টা এক্সট্রা পার্টিশন দিতে চাই। কিন্তু আমরা জানি না বলে, এই কাজকে অনেক কঠিন মনে করি।

আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে আপনি আপনার কম্পিউটারে পার্টিশন দিতে পারেন। তাও আবার কোন সফটওয়্যার ছাড়া। প্রথমে আপনার কম্পিউটারে থাকা My Computer  অপশনের উপর কারচার রেখে Right Click করে Manage অপশনে যান।

তখন নিচের ছবির মতো Window আসবে।

এখান থেকে Disk Management এ প্রবেশ করুন। আপনার কম্পিউটারের টোটাল পার্টিশন দেখাবে। নিচের ছবির মতো।

তারপর আপনার নিচের যে Drive থেকে স্পেস নিয়ে নতুন পার্টিশন Drive করতে চান-তার উপর রাইট ক্লিক করুন। সেখান থেকে SHIRNK VOLUME… এ ক্লিক করুন।

তারপর নিচের ছবির মতো Window আসবে।

সেখান থেকে আপনার ঐ DRIVE কত স্পেস খালি আছে তাও দেখাবে। (নিচের ছবি দেখুন)

এবার আপনি নতুন DRIVE এ; ঐ খালি স্পেস থেকে, কত GB স্পেস নিতে চান-তার ১০২৪ MB দিয়ে গুন দিয়ে লাল চিহ্নিত জায়গায় লিখুন।
যেমন, আপনি যদি ২০ MB স্পেস নতুন DRIVE এ দিতে চান-তাহলে ২০x১০২৪=২০৪৮০ উপরের ছবির মতো Enter The Amount of Space to Shirnk in MB  ঘরে লিখুন।
তারপর SHIRNK এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার নতুন DRIVE তৈরি হয়ে যাবে।

তারপর আপনার কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর আপনার নিজের পার্টিশন দেওয়া নতুন DRIVE আপনার মতো করে ব্যবহার করুন।
ধন্যবাদ সবাইকে।



share this article to: Facebook Twitter Google+ Linkedin Technorati Digg
Posted by Unknown, Published at 5:30 PM and have 0 মন্তব্য(গুলি)

No comments: